মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৫ দোকান মালিককে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আহসান উল্লাহ শরিফী।
নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আহসান উল্লাহ শরিফী জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০- এ সোমবার সাচিলাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে আইন অমান্য করায় ৫ টি দোকান মালিককে বিভিন্ন পরিমাণের অর্থদন্ড প্রদান করা হয়। এসময় দোকানে রাখা অবৈধ পলিধিন জব্দ করে জনগণের সম্মুখে আগুন দিয়ে নষ্ট করা হয়। এছাড়াও এসময় বাজারে উপস্থিত দোকান মালিকগণ ও সাধারণ জনগণের মাঝে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার এবং ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।


