মাগুরানিউজ.কমঃ
দুই দিনের বিরতি শেষে আজ আবারও বৃষ্টিমুখর মাগুরা। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সকাল ১১টা থেকে শুরু হয় বৃষ্টি। কালো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। কখনো হালকা, কখনোবা মুষলধারে বৃষ্টি। আর বিরামহীন বৃষ্টিতে শহরের পরিস্থিতি আর নতুন করে বলার কিছু নেই। চির চেনা রাস্তা হয়ে গেছে অচেনা।
গত সপ্তাহের প্রবল বর্ষণে ইতিমধ্যেই মাগুরা শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় পানি জমেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোসহ পাড়া মহল্লার রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। আজ আবারও থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কোন কোন এলাকায় কাদা আর পানি মিলে একাকার হয়ে সৃষ্টি হয়েছে বাড়তি ভোগান্তির।


