মাগুরার বাজারে রুপালি ইলিশের সোনালি দাম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

‘ইলিশ নিয়ে যান ইলিশ….. টাটকা ইলিশ’- এভাবে গলা চড়িয়ে হাঁকছিলেন মাগুরা পুরাতন বাজারের মাছ বিক্রেতা রহিম। রাজকীয় মাছের বিক্রেতা বলেই হয়তো গলায় অন্য রকম জোশ। ইলিশের চকচকে রুপালি ঝিলিক মন কাড়ছে সবার। কিন্তু দাম শুনতেই কপালে ভাঁজ। দাম শুনে বেশির ভাগই পিছু হটেন। কেউ কেউ আবার বলেন, কত নেবে, বলো?

রহিমের দোকানের ইলিশগুলোর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম। কেজি ৫০০ টাকা।

এমন দাম চাওয়ার কারণ জানতে চাইলে রহিম বলেন, ‘আড়তে ইলিশ কম, দাম বেশি। বড় মাছের দাম আরও বেশি। ছোট ইলিশের কাস্টমার আছে। বড় ইলিশ দাম শুনেই কেউ কিনতে চায় না।’

ইলিশগুলো কোন আড়তের- জানতে চাইলে তিনি বলেন, ‘পারনান্দুয়ালী আড়ত থেকে আনছি।

পারনান্দুয়ালী মাছের আড়তের সঙ্গে যোগাযোগ করা হলে কয়েকজন আড়তদার বলেন, গত সপ্তাহে ইলিশের দাম কম ছিল। ইলিশ এখন কম আসছে তাই দাম বেড়েছে।

এর কারণ জানতে চাইলে তারা বলেন, ইলিশ ভরা অমাবস্যা ও ভরা পূর্ণিমার সময় ধরা পড়ে বেশি। মাঝামাঝি সময় কম পাওয়া যায়। কয়েক দিন আগে ইলিশের আমদানি ছিল বেশি। এখন মাঝামাঝি সময়। তাই ইলিশ উঠছে কম। এ জন্য ইলিশের দাম বেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: