মাগুরায় পাবলিক সার্ভিস দিবস ২০১৭ উদযাপন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মাগুরায় উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আজুমল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমানসহ অন্যরা।

সভায় জানানো হয়, সরকারি কর্মকর্তা কর্মচারিদের সৃজনশীল কর্ম ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে ২০১৬ সালের ২৩ জুলাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত জনপ্রশাসন পদক প্রদান করেন। এ কারনে ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ ঘোষনা করা হয়েছে।

জনপ্রশাসনের ভূমিকা, সরকারের ইতিবাচক পদক্ষেপসমূহ ও সাফল্য তুলে ধরতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাপ্রকাশ করেন।।

এসময় শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আখতার, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা সদর উপজেলা এসিল্যান্ড জাকির হোসেন উদ্ভাবনী বিভিন্ন সেবা প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: