শিশু শামীমকে শৃংখল মুক্ত করলেন মাগুরা সদরের ইউএনও

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

তিন মাস ধরে শিকল দিয়ে তালাবদ্ধ নূর মোহাম্মদ শামীম (১৪) নামে এক শিশুকে শৃংখল মুক্ত করলেন মাগুরা সদরের ইউএনও আশাফুর রহমান। আজ রবিবার সদরের আঠারখাদা গ্রাম থেকে শিকলবাধা শিশুটিকে মুক্ত করে দেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান।

ইউএনও আশাফুর রহমান জানান, আজ রবিবার সদরের আঠারখাদা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এলাকাবাসির কাছে শিকল বাধা শিশুটির খবর পেয়ে গ্রামের সাকা মন্ডলের বাড়িতে গিয়ে সেখানে দুই পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ শিশু শামীমকে দেখে দ্রুত তার পায়ের শেকলের তালা খুঁলে দেয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে শিশুটি মানসিকভাবে অসুস্থ। তার বাবা উজ্জ্বল মন্ডল কয়েক বছর আগে মারা গেছে। মা অন্যত্র বিয়ে করে চলে গেছে। সে বৃদ্ধ দাদা সাকা মন্ডলের কাছে থাকে। মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় বিধায় তাকে এভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

শিশুটি জানিয়েছে, তার দাদা দাদি গত ৩মাস যাবত মোটা শিকল-তালা দিয়ে বেধে রেখেছিল। তার পায়ে ক্ষত হয়ে গেছে। সে মাঝে মধ্যে নানা বাড়িতে বেড়াতে যায়।

এ ব্যাপারে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অন্য অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।

ছবি- সৌজন্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: