মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরের মৌশা গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আবুজার ওরফে মেজবা মুন্সী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. তরীকুল ইসলাম জানান, মৌশা গ্রামের আলী রেজা মুন্সীর শিশু পুত্র আবুজার ওরফে মেজবা মুন্সী বাড়ির পাশে ডোবার পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

