মাগুরায় বিএনপির সদস্য ফরম বিতরণ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা শাখার বিভিন্ন ইউনিট শাখার নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার দুপুর ১২টায় মাগুরা জেলা বিএনপির আয়োজনে স্থানীয় প্রেস কাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সদস্য ফরম বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম।

পৌর বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, আক্তার হোসেন, কাজী ইমদাদুল হক সোনা, উপাধ্যক্ষ মহম্মদ আলী, সাজ্জাদুর রহমান তরফদার, খান হাসান ইমাম সূজা, গোলাম আজম সাবু, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, মিল্টন মুন্সি, কুতুব উদ্দীন প্রমুখ।

নতুন সদস্য সংগ্রহের লক্ষে সভা থেকে প্রাথমিকভাবে ৯ টি ইউনিট প্রধানের কাছে ১৫ হাজার সদস্য ফরম বিতরণ করা হয়েছে বলে জেলা নেতারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: