আজ বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহম্মদপুর উপজেলার বাবুখালি গ্রামে আনোয়ার হোসেন (৪০) নামে ওই যুবকের ঝুলন্ত লাশ আজ রবিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শনিবার রাত থেকেই আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর রবিবার সকালে বাড়ির অদূরে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মহম্মদপুর থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।


