মাগুরানিউজ.কমঃ
মাগুরার খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে ৫-২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ কমে আসায় দাম বাড়ছে। আবার একই কারণে বিক্রি কমলেও বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না। গত সপ্তাহে সবজির দাম বাড়লেও এ সময় স্থিতিশীল ছিল চাল, ডাল, ভোজ্যতেল, মাছ ও মাংসের দাম।
টানা তিনদিনের এ বর্ষণের প্রভাব মাগুরার কাঁচাবাজারগুলোয়, বিশেষ করে সবজির বাজারে বেশ স্পষ্টভাবেই পড়েছে।
সবজির বাজারে এ ঊর্ধ্বগতির কারণ জানতে চাইলে পুরাতন বাজারের সবজি ব্যবসায়ী বাবুল বলেন, ‘টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজি কম আসছে। এ কারণে পাইকারি বাজার থেকে বাড়তি মূল্যে সংগ্রহ করতে হচ্ছে সবজি। বৃষ্টির কারণে বাজারে এখন সবজির বেচাকেনাও অনেক কমে এসেছে।’


