মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি হোঃ শঃ সোহরাওয়ার্দী কলেজ ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফণিভূষণ বিশ্বাস আজ ভোর ৪টা ৩০ মিনিটে মাগুরা শহরের সাহাপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ বিকালে মাগুরা সাতদোহা মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।


