মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ইয়াবা ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ মনিরুজ্জামান ওরফে মনির ওরফে বুড়ো (৫০)।
মাগুরা সদর থানা পুলিশের উপ পরিদর্শক টিটো সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশু হাসপাতাল পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মনিরুজ্জামান ওরফে মনির ওরফে বুড়ো (৫০) কে দুইশত পিছ ইয়াবা ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।
আটকৃত মনিরের বাড়ি পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে। বর্তমানে আটক মনির পুলিশ হেফাজতে রয়েছে।


