মাগুরানিউজ.কমঃ
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে হারিয়ে দেশটির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ। আজ বৃহস্পতিবার ছিল ভোট গননা পর্ব। সেখানে মীরা কুমারকে হারিয়ে দেশের ১৪ তম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ পেয়েছেন ৬৬ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মীরা কুমার পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।
২০১৭ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এনডিএ-এর সর্বসম্মত রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেন। ভারতীয় জনতা পার্টির দলিত মোর্চার এবং অখিল ভারতীয় কোলি সমাজের সভাপতি থাকা কোবিন্দ আরেক দলিত মীরা কুমারকে এই রাষ্ট্রপতি নির্বাচনেই হারিয়ে ভারতের বর্তমান রাষ্ট্রপতির পদাধিকারী হলেন।
ছবি : ইন্টারনেট থেকে


