আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বৃষ্টিতে ছাতা মেরামতকারীদের কদর বেড়েছে। সকাল থেকে বিরামহীন কাজ হচ্ছে। বৃষ্টির কারণে বাড়তি আয় হচ্ছে মিস্ত্রীদের। জেলায় গত তিনদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। ছাতা ছাড়া ঘরের বাইরে কেউ যেতে পারছেন না। প্রত্যেকের একটি করে ছাতার প্রয়োজন হচ্ছে। সেজন্য নতুন ছাতার দোকানে বিক্রি হচ্ছে ভালো। সামর্থ্য অনুযায়ী ছাতা কিনছেন ক্রেতারা।
সেইসঙ্গে পুরনো ছাতা মেরামতের হিড়িক পড়েছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় নতুন ছাতা বিক্রি ও মেরামতের একাধিক দোকান রয়েছে। ছাতা মেরামতকারীরা কাজ করে শেষ করতে পারছেন না। সকাল থেকে সন্ধ্য পর্যন্ত অবিরাম কাছ করছেন মিস্ত্রিরা। মিস্ত্রিরা জানান, আগে যা আয় হতো বর্তমানে তার তিনগুণ হচ্ছে। বর্ষাকাল তাদের সিজন। এ সময় তারা প্রচুর কাজ পান। অন্য সময় কম কাজ হয়। আয়ও কম হয়। বৃষ্টিতে কাজের পরিমাণ বেড়েছে অনেক গুণ বেশি।


