দিনমজুরদের বেকার দিন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বৃহস্পতিবার ভোররাত থেকে থেমে থেমে ভারীবর্ষণ শহরজীবনে বেশ খানিকটা স্বস্তি বয়ে আনলেও সহসাই তা পরিণত হয়েছে ভোগান্তিতে। বৃষ্টির পানিতে ডুবেছে পাড়া-মহল্লার অলিগলি, নিচু এলাকার দোকানপাট, এমনকি বাসাবাড়িও। সকালের পিকআওয়ারে অধিকাংশ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কর্মচঞ্চল শহরজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষের কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে বৃষ্টিতে রাস্তা সংলগ্ন ফুটপাথের হকাররা দোকান খুলতে পারেনি। কাজ পাননি রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কার্পেন্টার, ছুতোরসহ শ্রমজীবী বিপুলসংখ্যক মানুষ। বৃষ্টির কারণে কেউ ভ্যানগাড়িতে পণ্য পরিবহনের ঝুঁকি না নেয়ায় তাদের দিনও কেটেছে কর্মবিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: