মাগুরানিউজ.কম:
বৃষ্টিতে বন্ধুর খোঁজে অগুনতি মানুষ। রিতিমতো ভিড় লেগেছে। মাগুরাতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। শহরের প্রধান সড়কসহ বেশিরভাগ রাস্তা বেশ ফাঁকা। অনেকে আবার বৃষ্টিতে ভিজে হলেও প্রয়োজনীয় কাজ সেরেছেন।
অনেকে আবার ছাতি মাথায় দিয়ে কর্মস্থলে গেছেন। কাজ শেষে আবার বাড়ী ফিরেছেন। আর বৃষ্টি কিছুটা থামলে সে সুযোগে ছাতি কেনার জন্য ছাতির দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। শহরে ছাতির দোকান গুলিতে ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। বিক্রিও হয়েছে বেশ। শহরের ছাতা বিক্রেতারা জানান, ছাতার দাম আগের মতই আছে। বিক্রি বেড়েছে।


