মাগুরানিউজ.কমঃ
আজ বৃষ্টিমুখর মাগুরা। রাতের মৃদু বৃষ্টি আর সকাল থেকে প্রবল বর্ষণে নিম্নাঞ্চলে পানি জমেছে। এই বৃষ্টি যেমন স্বস্তি নিয়ে এসেছে, তেমনি কাজের খাতিরে যারা বাইরে ছিলেন, তাদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। মেঘের গর্জন আর বিরামহীন বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে।
ভারী বর্ষণে বেশ কয়েকটি স্কুলের মাঠে পানি জমেছে। এতে সাময়িক দুর্ভোগ পোহান পৌরবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে।


