সৌখিন মৎস্য শিকারীদের ভিড়ে উৎসবমুখর নবগঙ্গা

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

সৌখিন শিকারীদের ভিড়ে উৎসবমুখর মাগুরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নবগঙ্গা। নবগঙ্গা নদীতে ফের প্রাণ ফিরেছে। জেলে ও সৌখিন মৎস্য শিকারীদের হাতে ধরা পড়ছে টেংরা, চাপিলা, পুঁটি, নলা, রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, কৈ, বাইমসহ নানা মাছ।

স্থানীয়রা বলছেন, প্রবল বর্ষনে নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা মিলছে মাছের।
 
নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী এলাকায় মাছ ধরছিলেন জামিল ও তার বন্ধুরা। তারা বলেন, ছোট-বড় মিলিয়ে ভালোই মাছ পেয়েছি। সকাল থেকে ১২টা পর্যন্ত চার থেকে পাঁচ কেজি মাছ পাইছি।’
 
জামিল ও তার বন্ধুদের মতো আরো অনেকেই এখানে মাছ ধরায় ব্যস্ত। কেউ নৌকা নিয়ে মাঝখানে গিয়ে বড়মাছ ধরার জাল ফেলছেন। আবার কেউ ‘ঠেলা জাল’ দিয়ে নদীর নিচ থেকে তীরে টেনে এনে মাছ ধরছেন। অনেকে আবার ‘হাত জাল’ দিয়ে মাছ ধরছেন। দেখে মনে হচ্ছে, মাছ ধরার উৎসব।
 
মশারির কাপড় নিয়ে দুই দিকে কয়েক জন ধরে নদীর তীর ধরে ভেসে যাওয়া কচুরিপানার নিচ দিয়ে টেনে আনছেন কেউ কেউ। সেখানে পাওয়া যাচ্ছে ছোট মাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: