মাগুরায় হাটে হাটে কাঁঠাল বন্যা- ব্যবসায়ীদের পোয়াবারো, কৃষকের মাথায় হাত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে তাতে খুশি হতে পারছেন না কৃষকরা। যদিও ব্যবসায়ীরা ভালো দামে বিক্রি করছেন বলে খুশি। সরাসরি বাগান থেকে কাঁঠাল বিক্রি করে ঠকছেন কৃষকরা। ফড়িয়া বা পাইকাররা সেই কাঁঠাল পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন জেলায় এবং কয়েক গুণ বেশি দাম পাচ্ছেন তারা। ফলে বাণিজ্যিকভাবে কাঁঠাল উৎপাদনকারী কৃষকরা পড়েছেন লোকসানের মুখে।হাটগুলোতে পানির দামে বিক্রি হচ্ছে কাঁঠাল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গৃহস্থ।

আগের দিনে মানুষ নিজেদের প্রয়োজনে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ লাগাতো। বিক্রি করতো না। নিজেদের প্রয়োজন মিটানোর পর প্রতিবেশীদের মাঝে বিলাতো। এখন সে দিন বদলে গেছে।

লোকে বাণিজ্যিকভাবে কাঁঠাল বাগান তৈরি করছে। এ কাঁঠাল তারা ব্যাপারী- পাইকারদের কাছে বিক্রি করেন। মৌসুমে মাগুরার ইছেথাদা, লাঙ্গলবাঁধ, শ্রীপুর, মাগুরা সদর, শত্রুজিৎপুর, মহম্মদপুর, শালিখা, সীমাখালী,আড়পাড়াসহ বিভিন্ন স্থানে কাঁঠালের পৃথক  হাট বসে।
জ্যৈষ্ঠ মাস থেকে কাঁঠাল উঠা শুরু করে আশ্বিন মাস পর্যন্ত চলে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে ট্রাকযোগে চালান নিয়ে যায়। গত দুবছরও দাম সস্তা ছিল। কিন্তু এবার দাম বেশি সস্তা। আর তাই কাঁঠাল বিক্রি করে খুশি হতে পারছেন না গৃহস্থরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: