মাগুরায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ২০

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় দুই যাত্রীবাহী পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

বৃহস্পতিবার রাতে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা সদর উপজেলার আলমখালীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশনস) সাইদুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স-এর একটি যাত্রীবাহী বাস রাত ১১টার দিকে মাগুরার সদরের আলমখালী এলাকায় পৌঁছালে সামনের চাকার টায়ার ফেটে রাস্তার পাশে একটি গাছে আঘাত করে। একই সময় দুর্ঘটনা কবলিত দর্শনা ডিলাক্স-এর সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সোনারতরী নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন। নিহত দুজন হলেন চুয়াডাঙ্গা জেলার কানইডাঙ্গা গ্রামের আবদুর রউফের ছেলে হাবিবুর রহমান স্বপন (২৪) ও দর্শনা ডিলাক্স পরিবহনের বাসের হেলপার কৃষ্ণ দাস (২৩)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: