মাগুরানিউজ.কমঃ
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের বিশেষ উদ্যোগে এবার “পরিচ্ছন্ন মাগুরা” নামক একটি বিশেষ কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
“পরিচ্ছন্ন মাগুরা” উদ্যোগ বিষয়ে মাগুরার কৃতি সন্তান, উন্নয়নকামী মাগুরাবাসীর প্রিয়মুখ, ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় বলেন, নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসক মহোদয়কে আমাদের অভিনন্দন ও বিশেষ কৃতজ্ঞতা অনন্য এ উদ্যোগের জন্য।
আমরা সবাই যদি “পরিচ্ছন্ন মাগুরা” গড়ি স্লোগানকে মাগুরার প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি তাহলে সুন্দর পরিচ্ছন্ন মাগুরা গড়তে বেশিদিন সময় লাগবে না। আসুন মাগুরাকে এগিয়ে নিতে কিছু অবদান রাখি, গড়ে তুলি “পরিচ্ছন্ন মাগুরা”।


