আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
সাইপ্রাস আসলাম আড়াই বছর হল মাত্র। এই অল্প দিনেই বুঝে গেলাম- প্রবাস মানে কী? আসার ছয় মাস পর জীবনের প্রথম প্রবাসে ঈদ করলাম। সেইবার কর্মব্যস্ত জীবনে হুট করে ৩০টা রোজা কোনদিকে শেষ হয়ে গেল, টেরই পেলাম না। ঈদের আগের দিন রাতে জানতে পারলাম, আগামীকাল ঈদ।
যাই হোক, রাতে যখন জানতে পারলাম আগামীকাল ঈদ হবে, তখন কয়েকজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম- ঈদের নামাজ কয়টায়? ঈদের নামাজ ছিল ৭টায়। কোনোরকমে পুরাতন শার্ট আর প্যান্ট পরে ঈদের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে না পড়তে কোনদিকে ৮টা বেজে গেল, কে জানে?
কাজ থেকে ফোনের পর ফোন আসছে, যেন তাড়াতাড়ি কাজে যাই। কারণ আজকে কাজের চাপ খুব বেশি। এইদিকে পুরো শরীর ব্যাথা করছে। মন চাইছে, একটু ঘুমাই। কী আর করা, চলে গেলাম কাজে।
তখন কাজের মধ্যে বাড়ি থেকে সবাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে জিজ্ঞেস করে- কী রে, আজকে তো ঈদ। তোর ঈদের আনন্দের প্রস্তুতি কেমন? জামা-কাপড় কতো টাকা দিয়ে কিনলি? ঈদের জন্য কী রান্না করলি? আরও কতকিছু!
হায় রে, বিদেশ জীবন তাদেরকে কীভাবে বুঝাই। এটা যে বিদেশ, এখানে এসব নাই। চোখের পানি কিছুতেই আটকানো যাচ্ছিল না। একদিকে কাজ করি, অন্যদিকে চোখ দিয়ে অশ্রু ঝরছে। দেশের সেই ঈদের আনন্দের দিনগুলি বারবার মনে পড়ছে।
জানি না, এভাবে প্রিয়জন হারা জীবন থেকে আরও কত ঈদ চলে যাবে? তবে ভাল থাকুক আমার মত প্রিয়জনবিহীন সারা বিশ্বের সকল প্রবাসীরা, ভাল কাটুক দেশের সকল প্রিয়জনদের ঈদ। এই প্রত্যাশাই রইল সবার প্রতি।
লেখক: প্রবাসী মাগুরাবাসী


