মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর ২০১৭ উপলক্ষে মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পংকজ কুন্ডু।
শুভেচ্ছা বার্তায় পংকজ কুন্ডু বলেন, ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী- পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।


