মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
রবিবার এক বার্তায় দেশসহ সারা বিশ্বের মুসল্লিদের প্রতি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের মাঝে আসে। ধনী-গরিব নির্বিশেষে সব ব্যবধান ভুলে সবাই এক কাতারে সামিল হওয়া এবং আনন্দকে ভাগাভাগি করে নেয়ার শিক্ষা দেয় ঈদুল ফিতর।
তিনি বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
ঈদুল ফিতরের শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি আশা প্রকাশ করেন। তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।


