মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর ২০১৭ উপলক্ষে মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শুভেচ্ছা বার্তায় এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী- পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
ঈদুল ফিতরের শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে এ্যাড. সাইফুজ্জামান শিখর আশা প্রকাশ করেন। তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।


