মাগুরানিউজ.কম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, মাগুরা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল।
এক শুভেচ্ছা বার্তায় এ্যাড. শাকিল বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’ ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
এ্যাড. শাকিল বলেন, ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।
মাগুরাবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।


