মাগুরানিউজ.কমঃ
শেষ মুহুর্তের কেনাকাটায় সরগরম মাগুরার ঈদ বাজার। ফুটপাথ থেকে অভিজাত বিপনীবিতান- সবখানেই সবখানে লেগে আছে কমবেশি ভিড়। তবে শাড়ি-কাপড়, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট তৈরি পোশাকের দোকানের পাশাপাশি জুতা-স্যান্ডেল, কসমেটিক্স, ইমিটেশন ও ইমিটেশন গহনার দোকানেও ভিড় করছে ক্রেতারা।
মাগুরা শহরের বেবি প্লাজা, খান প্লাজা, নূরজাহান প্লাজা, কাজী টাওয়ার, বকসী মার্কেট, সুপার মার্কেট, জমজম মার্কেট, আল আমিন মার্কেট, কাপুড়িয়াপট্টি, জুতাপট্টিসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, নারীদের শাড়ি ও ছিটকাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ভিড় বেড়েছে জুতা-স্যান্ডেল, কসমেটিক্স ও ইমিটেশনের দোকানেও।


