আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
আজ রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। মাগুরাতে সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমসহ জেলার বিভিন্ন্ আশ্রম ও মঠে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব। বসেছে গ্রামীণ মেলা।
মাগুরা শহরের সাতদোহা আশ্রমে রয়েছে শতবছরের প্রাচীন রথ। সুন্দর কারুকার্যময় রথটিতে কাঠ দিয়ে তৈরি মূর্তি স্থাপনের মাধ্যমে রথযাত্রা শুরু হয়। প্রতি বছর রথের দিনে এই রথে বসেন জগন্নাথ দেব। হাজার হাজার মানুষ রথের দড়ি ধরে টানেন। বসে মেলা। মেলায় নানা ধরনের পণ্য ওঠে বিক্রির জন্য। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মেলায় অংশ নেন। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন। প্রায় একশত বছর ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।


