মাগুরায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে শহরের বিভিন্ন বিপনি বিতান গুলো। বর্তমানে শাড়ি কাপড়, ছিট কাপড়, জুতার দোকানে সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন গ্রাম থেকে পুরুষ ও মহিলা, শিশু-কিশোর, তরুণীরা বিভিন্ন দোকান ঘুরে তাদের পছন্দমত শাড়ি কাপড়, থ্রিপিস, জুতা-স্যান্ডেল ক্রয় করছেন।
এদিকে ঈদ উপলক্ষে শহরের সৈয়দ আতর আলী সড়কের ফুটপাতে ব্যতিক্রমী ঈদবাজারও জমে উঠেছে। যেখানে ক্রেতা বিক্রেতাদের বেশিভাগই মহিলা। তারা দোকান থেকে তাদের পছন্দ মতো কসমেটিক ক্রয় করছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনা বেচা। বিক্রি হচ্ছে ভালো।
এই কসমেটিকস বাজারের ক্রেতা বিক্রেতাদের বেশিভাগই মহিলা। প্রতিটি পণ্যের দাম ১০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে। সাধারণ ঘরের ও দরিদ্র ঘরের মহিলা ও তরুণীরা এখান থেকে পণ্য ক্রয় করছেন। বিক্রি হচ্ছে ভালো। প্রতি বছর ঈদের সময় এখানে ১৫ দিনের অস্থায়ী দোকান বসে। বড় মার্কেটে যাদের যাওয়ার সামর্থ্য নেই এ মার্কেট তাদের শেষ ভরসা।


