মাগুরানিউজ.কমঃ
বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদ-উল-ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব মোঃ মুনিবুর রহমান নিজ হাতে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


