রাজাপুরে দিনে দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড, শত্রুতার অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুরে দিনে দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ির পাটকাঠির গাদায় শত্রুতাবশত আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার পাটকাঠি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে বলে ব্যবসায়ির দাবি।

সকাল সাড়ে নয়টারদিকে আগুন দেখতে পান। পরে খবর পেয়ে মহম্মদপুর ও মাগুরা থেকে দমকলের দুটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টা করে বেলা বারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুরের রাজপাট এলাকার সাহা পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আহাদ আলী খান বলেন, তারা পাঁচ ভাই ২৫ বছর ধরে পাটকাঠির ব্যবসা করেন। বাড়ি থেকে দুইশ’ গজ দূরে তিনটি গাদায় প্রায় পাঁচ লাখ টাকার পাটকাঠি মজুদ করা ছিল। এসব পাঠকাঠি দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জায়গার পানের বরজে ব্যবহারের জন্য বিক্রি করা হয়।

আজ সকাল সাড়ে নয়টার দিকে পাটকাঠির গাদায় আগুন দেখতে পান। এর মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে তাদের দুইটি গাদায় থাকা ৩লাখ টাকার বেশি পাঠকাঠি পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ২০০২ ও ২০১৩ সালে একইভাবে শত্রুতাবশত পাটকাঠির গাদায় আগুন দেওয়া হয়েছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে আসছে বলে তিনি বলেন।

মাগুরা ফায়ার স্টেশনের লিডার জাহাঙ্গীর আলম জানান, পাটকাঠির গাদার আশপাশে কোন ঘরবাড়ি বা বৈদুতিক তার নেই। শত্রুতাবশত আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রায় একশগজ দূরে অবস্থিত রাজাপুর পুলিশ ফাড়ির এএসআই আজম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য তারা চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: