মাগুরায় বাড়িতে বাড়িতে চলছে পারিবারিক পিঠা উৎসব

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বাঙালির ঐতিহ্য শীতের পিঠা। আর এই শীতকালকে সামনে রেখে বাড়িতে বাড়িতে চলছে পিঠা উৎসব। বাঙালির বার মাসে তের পার্বণ। আর এর মধ্যে শীতকালীন পিঠা উৎসব অন্যতম। এই পিঠা পুলি উৎসবকে সামনে রেখে নানান আয়োজনে উৎসবে মজে উঠেছে মাগুরার গ্রাম গঞ্জের মানুষেরা।

শীতের কুয়াশা ভেজা সকাল ও সন্ধ্যায় এই আয়োজন বাঙালি জাতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। রসনা বিলাসপ্রিয় বাঙ্গালীর ঘরে ঘরে শীতের সকাল সন্ধ্যা চলে নানা প্রকার পিঠা তৈরীর ধুম।

কিন্তু শহরের প্রেক্ষাপট ভিন্ন। নাগরিক ব্যস্ততা আর যান্ত্রিক সভ্যতার কারণে এখন আর তেমন বার মাসে তের পার্বণ লক্ষ্য করা যায় না। তেমনি ইচ্ছা থাকলেও মানুষ এখন আর ঘরে ঘরে বানানো পিঠা খেতে পারছে না। আর শহরবাসী এই শীতকালীন রসনা বিলাসে তাই রাস্তার মোড়ে মোড়ে জমে উঠা বাহারি পিঠার দোকানেই এদের ভরসা।

মাগুরার অলিতে গলিতে মোড়ে মোড়ে জমে উঠেছে শীতকালীন নানা ধরনের পিঠার দোকান। অফিস কিংবা বাড়ি ফেরার পথে রাস্তার দোকানের পাশে দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পিঠা খেতে দেখা যায়। সন্ধ্যার পরে দোকানে ক্রেতাদের ভিড় থাকে অনেক বেশি। সমাজে সকল শ্রেণীর লোকই পিঠা খেতে পছন্দ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: