মাগুরানিউজ.কমঃ
রাজীব মিত্র জয় –
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু
আজ সন্ধা থেকেই চলছে শুভেচ্ছা ও অভিনন্দন পর্ব। এরই মাঝে একান্তে মাগুরা নিউজের মুখোমুখি হন সদ্য বিজয়ী বাবু পঙ্কজ কুমার কুন্ডু।
শুভেচ্ছা জ্ঞাপনের পর একান্ত প্রতিক্রিয়ায় তাকে বিজয়ী করার জন্য মাগুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে এসময় তিনি বলেন, রাজনৈতিক ধারাবাহিকতা যদি থাকে, তাহলে উন্নয়ন অব্যাহত থাকে। এ বিষয়টি মাগুরার মানুষ বুঝতে পেরেছে।
পঙ্কজ কুমার কুন্ডু মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মাগুরার প্রতিটি মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Like this:
Like Loading...