মাগুরায় ভিন্ন সংঘর্ষে আহত ১০

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় জেলা পরিষদ নির্বাচন নিয়ে সমর্থকদের সংঘর্ষে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এজেন্টসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সদরের আলমখালি ও শ্রীপুরে এ ঘটনা ঘটে।

হামলায় হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের ভাই শামিম, চাচা রাজ্জাক মোল্যা, শ্রীপুরের রেখা খাতুনসহ কমপক্ষে ১০ জন আহত হন।

এদিকে, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কুতুবুল্লাহ হোসেন অভিযোগ করেছেন দুপুরে ভোট গ্রহণের শেষ দিকে কেন্দ্রের বাইরে সরকার দলীয় প্রার্থীর লোকেরা মিতুল মিয়া নামে তার এজেন্ট ও তৌহিদুল নামে এক সমর্থকের উপর হামলা চালিয়েছে।

এ হামলা ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে তিনি শ্রীপুর উপজেলার ২ নং কেন্দ্রের ভোট স্থগিত করার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেছেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নয়, ব্যাক্তিগত বিরোধ নিয়ে কেন্দ্রের অনেক বাইরে তাদের উপর এ হামলার ঘটনা ঘটেছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, আহত দুজনের মধ্যে মিতুল মিয়ার জখম কিছুটা গুরুতর। অন্যজন সামান্য জখম হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: