মাগুরানিউজ.কম:
মাগুরায় বৃষ্টিতে ছাতার চাহিদা বৃদ্ধি পেয়েছে। সারাদিনই থেমে থেমে বৃষ্টি চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হয়নি। শহরের প্রধান সড়কসহ বেশিরভাগ রাস্তা গুলি ফাঁকা। অনেকে আবার বৃষ্টিতে ভিজে হলেও প্রয়োজনীয় কাজ সেরেছেন।
অনেকে আবার ছাতি মাথায় দিয়ে কর্মস্থলে গেছেন। কাজ শেষে আবার বাড়ী ফিরেছেন। আর বৃষ্টি কিছুটা থামলে সে সুযোগে ছাতি কেনার জন্য ছাতির দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। অনেকে আবার পুরাতন ছাতিটি মেরামতের জন্য ছুটছেন ছাতির দোকানে। মেরামতকারীরাও ছিল ব্যস্ততা। যেন এক দিনে হঠাৎ কাজের চাপ বৃদ্ধি পেয়েছে।
মাগুরায় গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাতির দোকান গুলিতে ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। বিক্রিও হয়েছে বেশ। শহরের ছাতা বিক্রেতারা জানান, ছাতার দাম আগের মতই আছে। বিক্রি বেড়েছে। বিভিন্ন ডিজাইনের ছাতাও আমদানী করা হয়েছে। তারা আরো জানান, ছাতির চাহিদা বৃদ্ধি পেয়েছে। চাহিদা আরো বাড়বে।
ছাতা মেরামতকারী রোমান জানান, ছাতা সারার কাজ বেড়েছে। এক বারেই চাপ পড়েছে কাজের। শাহীনুর নামের এক ছাতা ক্রেতা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টিতে ছাতি ছাড়া চলার উপায় নেই। ছাতি মাথায় দিয়ে প্রয়োজনীয় কাজে বের হওয়া য়ায়। তবে ছাতির চাহিদা আরো বাড়বে বলে মনে করেন বিক্রেতারা।


