মাগুরানিউজ.কমঃ
বহাল তবিয়তে মাগুরার গ্রামে গ্রামে গ্রাম্য মাতব্বর কতৃক আজও সালিশ পরিচালিত হয়।
কিন্তু গ্রাম্য শাসন কর্তা বা মাতব্বর, কিভাবে এলো ?
ঐতিহাসিক তথ্য মতে গুপ্ত শাসন আমলে মাগুরা ও সংলগ্ন অঞ্চলে গ্রাম্য শাসন কর্তার নাম ছিল গ্রামিক। কোন কোন গ্রামে শাসনকার্য পরিচালনার জন্য একটি করে অধিকরণ ও পুস্তপালের দপ্তর থাকত। এই গ্রাম্য অধিকরণের সদস্য ছিলেন মহত্তর, গ্রামিক কুটুম্ব প্রভৃতিরা। মহত্তর শব্দের অর্থ গ্রামের মুখ্য ব্যক্তি। এই মহত্তর শব্দ থেকেই মাতব্বর শব্দ এসেছে। মাগুরা জেলার প্রতিটি গ্রামে এখনো মাতব্বর আছে। তাদের মাধ্যমে গ্রাম্য বিভিন্ন সালিশ আজও পরিচালিত হয়।


