বিয়ের দেড় মাসের মাথায় লাশ হলো মাগুরার রোজিনা

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ

বিয়ের দেড় মাসের মাথায় লাশ হলো মাগুরার রোজিনা আক্তার। তবে কেন এই মৃত্যু তা নিয়ে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। মাগুরা সদর উপজেলার বেড়ইল গ্রামের মো. রকিব হোসেনের মেয়ে রোজিনার সাথে দেড় মাস আগে বরিশাল সদর উপজেলার পিটারখাপার গ্রামের আবু বকর বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের বিয়ে হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, স্বামী রিপন বিশ্বাস আনোয়ার গ্রুপ নামে একটি কোম্পানির বিপণনকর্মী হিসেবে মুলাদীতে কাজ করেন। সেই সুবাদে জেলার মুলাদী উপজেলার পৌর সদরের চরডিক্রী এলাকার কালাম হাওলাদারের ভাড়াটিয়া বাসায় বসবাস করছিলেন তারা। বৃহস্পতিবার সকালে রিপন বিশ্বাস কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রোজিনার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- এটি আত্মহত্যা। তবে প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: