মাগুরার হাট বাজারে মাছের চেয়ে ক্রেতা বেশি

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরাতে কিছুদিন যাবত দেশী মাছের আকাল দেখা দিয়েছে। বাজারে মাছ নেই। যতটুকু মাছ পাওয়া যায়, তার মূল্য আকাশ ছোঁয়া। হাট বাজারে মাছের অভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। পুকুরে চাষ করা মাছ ছাড়া এখন নদীর মাছ দুর্লভ।

বাজারে গিয়ে ক্রেতারা হতাশ হচ্ছে। অনেক ক্রেতা উচ্চ মূল্যের কারণে মাছ না নিয়েই বাড়িতে ফিরেন। বাজারে যে সমস্ত মাছ উঠে সেগুলো দেশী মাছ নয়। দেশী মাছের অভাব বেশী। ছোট বা গুড়া মাছ দেখাই যায় না। বছরের এ সময় নদীর মাছ না পাওয়া গেলেও পুকুরের মাছ পাওয়া যেত। কিন্তু এখন পুকুরের মাছও কমে গেছে ,বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে গেছে। বাজারে মাছের চেয়ে ক্রেতা বেশি। পুকুরে চাষ করা হয় এমন কিছু রুইয়ের পোনা, মৃগেলের পোনা এবং পাঙ্গাস মাছ এখন বাজারে উঠে, যার ক্রেতা কম।

অন্যান্য বছর এ সময়ে দেশী ছোট মাছ বাজারে যথেষ্ট পরিমাণ পাওয়া যেত। এবার কিন্তু তা নেই। জেলেদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলেন, নদী, খাল-বিল শুকিয়ে গেছে। এছাড়া এবার বৃষ্টি নেই। নদীতে পানি থাকলে মাছ আসতো এবং ডিম পারতো। এবারতো এখনো সে সুযোগ হচ্ছে না। তাই দেশী মাছের আকাল দেখা দিয়েছে। নদীর মাছ না উঠা পর্যন্ত মাছের এ আকাল থাকবে বলে জেলেরা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: