আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রধান ৫ বাসস্ট্যান্ডে যাত্রী দুর্ভোগ চরমে। শহরের ব্যস্ততম ঢাকা রোড বাসস্ট্যান্ড, চাউলিয়া, ভায়না মোড়, খাজুরা ও নতুন বাজার বাসস্ট্যান্ডে ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন মাগুরা-খুলনা সড়কে, মাগুরা-নড়াইল, মাগুরা-ঝিনাইদহ, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া এবং মাগুরা-শ্রীপুর সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাসে উঠা-নামা করতে এবং বাসের অপেক্ষা করতে গিয়ে তাদের রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হয়। অনেক যাত্রী বিভিন্ন দোকানে গিয়ে দাঁড়ান রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে। তবে ঈদ মৌসুমে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়। যাত্রীরা এই পাঁচটি বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।


