আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কমঃ
মাগুরার সীমাখালীতে চিত্রা নদীর উপর সেতুটি ধসে পড়ায় সীমাখালী-চতুরবাড়িয়া হয়ে বাঘারপাড়ার মধ্য দিয়ে যশোর-মাগুরার হাজার হাজার যানবাহন যাতায়াত করছে। এর ফলে সীমাখালী-চতুরবাড়ীয়া সড়কে অতিরিক্ত চাপে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন এসব গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করছে।
স্থানীয়রা জানান, গত ১৩ ফেব্রুয়ারি বেশি ওজনের দুটি পাথরবাহী ট্রাক ওই ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি হঠাত্ ভেঙে পরে। এতে মাগুরা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেতুটির বিকল্প হিসেবে সীমাখালী থেকে চতুরবাড়িয়া হয়ে যশোর যাতায়াত শুরু করে যানবাহন। ফলে ওই সড়কে অতিরিক্ত চাপ পরে যায়। যার ফলে গত চার মাসে ওই সড়কের অধিকাংশ জায়গায় রাস্তা দেবে গেছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। বৃষ্টির পানিতে ওইসব গর্ত রীতিমত মরণ ফাঁদে পরিণত হচ্ছে।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার জানান, বেইলী ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ শেষ হলেই এ বাইপাস সড়কে চাপ কমে যাবে। আগামী মৌসুমে ওই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য ঊর্ধ্বতন মহলের কাছে চিঠি দেওয়া হবে।


