মাগুরানিউজ.কমঃ
ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয় ও মাগুরার ছেলে সাকিব আল হাসানের অসাধারণ কৃতিত্বে মাগুরায় আনন্দ মিছিল করেছে ভক্তরা।
শনিবার সকাল ১১ টায় মাগুরা ক্রিকেট একাডেমীর শতাধিক শিক্ষার্থী শহরের সাব অফিস রেজিস্ট্রি মোড়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং সাকিব ও বাংলাদেশের পক্ষে নানা শ্লোগান দেয় ।
মাগুরা ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট প্রশিক্ষক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি জানান, বাংলাদেশের জয় ও সাকিবের অসাধারণ কৃতিত্বের জন্য আমরা এই আনন্দ প্রকাশ করছি। সাকিব আমাদের মাগুরা ক্রিকেট একাডেমীর সদস্য ছিল।


