মাগুরায় সংঘর্ষে আহত ১৫, আটক ১০

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে দুই দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মবিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আবুল কালাম আজাদ বাচ্চু ও মতিয়ার রহমান সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে শুক্রবার রাতে বাচ্চুর লোকজন পূর্ব পরিকল্পিতভাবে মতিয়ার সমর্থকদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর পাল্টা চালালে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: