তামাকের কার্যকর কর বৃদ্ধি না করায় মাগুরায় মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

২০১৭-১৮ বাজেটে ধোঁয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদে আজ বুধবার মাগুরায় মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) মাগুরা জেলা শাখা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিক বানু, নারীনেত্রী রেহেনা খাতুন ও কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ২০১৭-১৮ সালের বাজেটে ধোঁয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদ জানান। এছাড়া বাংলাদেশকে তামাকমুক্ত করার জন্য জর্দা, সাদাপাতা ইত্যাদি পণ্যের উপর উচ্চ হারে কর বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে নারী সংগঠনের নারীনেত্রীবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: