জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৯৮০ টাকা

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয় বলে বায়তুল মোকাররমের ইমাম মোহাম্মদ মিজানুর রহমান জানান।
এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে মিজানুরর রহমান জানান।
তিনি বলেন, ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৬৫ টাকা, যবের দাম ৫৬০ টাকা, কিসমিস ১২৫০ টাকা, খেঁজুর ১৬৫০ টাকা এবং পনিরের ১৯৮০ টাকা ধরে এই ফিতরা হিসাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: