মাগুরায় বখাটেদের হামলায় জখম বাবা-মেয়েকে দেখতে হাসপাতালে মন্ত্রী

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদন-
 
মাগুরায় বখাটেদের হামলায় জখম বাবা ও মেয়ের শারীরিক অবস্থা জানতে মাগুরা সদর হাসপাতালে গিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচীবসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।  
 
শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বীরেন শিকদার এমপি মাগুরা সদর হাসপাতালে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের জন্য সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।  
 
এর আগে বাবা ও মেয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে মাগুরা সদর হাসপাতালে আসেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পংকজ কুমার কুন্ডু।
 
এদিকে সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বখাটেদের হামলায় জখম ওই ছাত্রীর অবস্থার উন্নতি হয়েছে। তবে বাবা বিনয় বিশ্বাসের ক্ষত স্থানের ড্রেসিংয়ের জন্য শনিবার দুপুর দেড়টার দিকে মাগুরা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।  
 
এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস জানান, বাবা ও মেয়ে উভয়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।
 
প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাগুরার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে একই এলাকার বখাটে যুবক সজীব তার দলবল নিয়ে বিনয় বিশ্বাস ও তার মেয়েকে কুপিয়ে জখম করে। পুলিশ সজীবসহ তিনজনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: