মাগুরানিউজ.কমঃ
আমি গর্বিত আমি মাগুরার সন্তান। কর্মসুত্রে সিঙ্গাপুর প্রবাসী। কিন্তু মাগুরা নিউজের কল্যানে মনে হয় সিঙ্গাপুর নয় সবসময় মাগুরাতেই আছি! একজন মাগুরাবাসী হিসাবে তাই আমি ‘মাগুরা নিউজ’কে নিয়ে গর্ব অনুভব করি। মাগুরাকে এগিয়ে নিতে মাগুরা নিউজের প্রানান্ত প্রচেষ্টা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।
‘মাগুরা নিউজ’ মাগুরাকে সমগ্র বিশ্বে বসবাসকারী প্রতিটি মাগুরাবাসির কাছে প্রতিমুহূর্তে পৌছে দেয়ার মাধ্যমে মাগুরার সর্ববৃহৎ কমিউনিটিতে পরিনত হয়েছে। আর এভাবেই ‘মাগুরা’কে সাথে নিয়ে এগিয়ে যাবে ‘মাগুরা নিউজ’ এটাই আমার প্রত্যাশা। আর সারা বিশ্বে বসবাসকারী মাগুরাবাসীকে একসুত্রে বেঁধে রাখতে মাগুরা নিউজের সদা প্রচেষ্টায় আমার বিশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা রইল আমাদের সবার প্রিয় ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় ও মাগুরা নিউজ পরিবারের সবার জন্য।
– সিঙ্গাপুর প্রবাসী মাগুরাবাসী


