মাগুরাতে এখন ডাবের চাহিদা ও দাম দুটিই শীর্ষে!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে টানা কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে বিভিন্ন শরবত ও কোমল পানীয়র পাশাপাশি চাহিদা বেড়েছে ডাবের। চিকিৎসকের মতে, কিছু সময়ের জন্য তৃষ্ণা দূর হলেও রাস্তায় বিক্রি হওয়া অন্যান্য যে কোনো পানির ক্ষতিকর দিক আছে কিন্তু ডাব সেই ক্ষেত্রে শতভাগ নিরাপদ।

আর তাই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ডাবের চাহিদা। ক্লান্তি দূর করতে ডাবের পানির সন্ধানে মানুষের ছুটে চলা বেড়েই চলছে। সরেজমিনে দেখা গেছে প্রচণ্ড তাপদাহের কারণে গত এক সপ্তাহে ডাব বিক্রি বেড়েছে কয়েকগুণ। সঙ্গে বেড়েছে দামও।

আনিসুল নামের শহরের এক খুচরা বিক্রেতা বলেন, ‘আগের থেকে এখন ডাবের চাহিদা প্রচুর। আজ ২৫০টি ডাব নিয়ে বেড়িয়েছি। দুপুরের মধ্যেই সব ডাব বিক্রি হয়েছে। প্রতিটি ডাব বিক্রি করেছি ৩০ থেকে ৫০ টাকা।’

ডাব বিক্রির পাশাপাশি ডাবের আশও বিক্রি হচ্ছে আলাদা ভাবে। একজন ডাব কিনে শুধু পানি খাবেন, এই আশ বিক্রি হবে আরেক জনের কাছে। এমনিভাবে ডাব বিক্রি শেষ করে পানিহীন শুধু আশযুক্ত ডাব বিক্রি করতেও দেখা গেছে অনেক দোকানিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: