উত্ত্যক্তের অভিযোগ করায় মাগুরায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মেয়েকে উত্তক্ত করায় থানায় অভিযোগ করলে বাবা ও মেয়েকে মারাত্বকভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাবা বিনয় বিশ্বাস ও মেয়ে রমা বিশ্বাস মাগুরা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন বিনয় বিশ্বাস গণমাধ্যমে জানান, একই গ্রামের সজল এবং পার্শ্ববর্তী বরিশাট গ্রামের জনি নামে দুই বখাটে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি তাদের বিরুদ্ধে মাগুরা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ঘটনার পর থেকে তারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতে বখাটে সজলের বড় ভাই নাজমুলের নেতৃত্বে ৪-৫ জন যুবক হঠাৎ করেই তার বাড়ির ভিতরে ঢুকে তার উপর ধারালো ছোরা দিলে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। তাকে উদ্ধারে মেয়ে রমা এগিয়ে এলে তারা তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকে। এ অবস্থায় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

মাগুরা সদর থানার এসআই বশির জানান, খবর পেয়ে মেয়েটি ও তার বাবার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে এলাকায় অভিযান চালানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: