মাগুরায় অপহৃত গৃহবধূ চট্টগ্রাম থেকে উদ্ধার, চক্রের মূল হোতা গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা থেকে অপহৃত এক গৃহবধুকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে গ্রেফতার হয়েছে অপহরণকারী চক্রের মূল হোতা পারভেজ।

আজ বৃহস্পতিবার বিকেলে অপহৃত গৃহবধূ ও অপহরনকারী ওই ব্যক্তিকে মাগুরা সদর থানায় আনা  হয়।

মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম গণমাধ্যমে জানান, সীতাকুণ্ডর মতিন মিয়ার ছেলে পারভেজ ও বেলায়েত হোসেনের পুত্র রাসেদ কবিরাজ মোবাইল ফোনে মাগুরা সদরেরর ডেফুলিয়া গ্রামের এক গৃহবধূর সাথে ৩ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ২৪ মার্চ মাগুরা থেকে অপহরণ করে সীতাকুণ্ড নিয়ে যায়। দুই মাস ধরে সেখানের একটি বাড়িতে আটকে রেখে মাগুরায় তার স্বামীর কাছে মোটা অংকের মুক্তি পণের দাবি করে আসছিল তারা।  

এ বিষয়ে অপহৃতের স্বামী মাগুরা সদর থানায় একটি জিডি করেন।

পুলিশ ফাঁদ পেতে তার স্বামীর মাধ্যমে ৬০ হাজার টাকা চাঁদা দিতে রাজি হয়। একই সাথে অন্য মেয়েকে দিয়ে রাসেদ কবিরাজের সাথে মোবাইলে প্রেমের অভিনয় করিয়ে গত ২৫ মে তাকে মাগুরায় এনে গ্রেফতার করে।

পরে রাশেদের স্বীকারোক্তি অনুযায়ী সীতাকুণ্ডর একটি বাড়ি থেকে বুধবার রাতে মাগুরা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল হোতা পারভেজকে গ্রেপ্তার করে আজ বিকালে মাগুরায় নিয়ে আসে।

এসআই রবিউল ইসলাম জানান, পারভেজ রাসেদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নারীদের সাথে প্রেমের সম্পর্ক  গড়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর মুক্তিপন আদায় করে আসছে। এ ধরনের একাধিক প্রতারণার ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ পারভেজের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। অপর আসামী রাসেদ ২৫ মে থেকে জেল হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: