রমজানে চাহিদা তুঙ্গে, মাগুরায় শসা চাষীদের পোয়াবারো

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার বিভিন্ন মাঠে এখন শসা’র সমারোহ। মাঠে মাঠে শসা উত্তোলন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। বছরের অন্যান্য সময়ে অনেক সময় লোকসান হলেও রমজান মাসে কাঙ্ক্ষিত দাম পেয়ে বেজায় খুশি কৃষকরা।

চাষীরা বলছেন, বর্তমান বাজার দর অব্যাহত থাকলে লাভবান হবেন তারা। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রচুর শসা যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন শহরে।

প্রতি বছর রমজান এলেই শসার দাম বাড়ার বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু রমজান মাস শেষে আবারো লোকসানের আশঙ্কায় পড়েন চাষীরা। কাঙ্ক্ষিত ফলন পাওয়া সত্ত্বেও প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হন প্রতি বছরই। এবারও এর ব্যতিক্রম নয়। এবারের রমজানের শুরুতেই প্রতিকেজি শসা স্থানীয় বাজারে খুচরা বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা কেজি দরে।

শসাচাষী আব্দুল আলীম জানান, এ জেলার উৎপাদিত শসার চাহিদা রয়েছে ঢাকার বাজারে। পাইকারী ব্যবসায়ীদের কাছে ক্ষেত থেকেই শসা বিক্রি করছেন। ফলে তাদের পরিবহন খরচও বেঁচে যাচ্ছে। পাশাপাশি সবজি বাজারের কমিশন ব্যবসায়ীদের কমিশনও দিতে হচ্ছে না। ফলে লোকসানের আশঙ্কা কম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: