মাগুরা শহরবাসীকে স্বস্তি দিল এক পশলা বৃষ্টি

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

গরমে হাঁসফাস করতে করতে এক পশলা বৃষ্টির আশায় বসে ছিল মাগুরা শহরবাসী। বুধবার বিকালে এক পশলা বৃষ্টিতে অবশেষে শহর জীবনে স্বস্তি ফিরেছে। বৃষ্টির কারণে খানিকটা তাপমাত্রাও কমেছে।

বুধবারও দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। তবে বিকালের পর থেকেই মেঘের আনাগোনা শুরু হয় আকাশে। রোদ মুছে গিয়ে এক সময় মেঘে মেঘে ছেঁয়ে যায় আকাশ।

এরপর শুরু হয় ঝোড়ো বাতাস। কিছুক্ষণের বেসামাল বাতাসের পর বিকাল সাড়ে ৬টার দিকে শুরু হয় প্রত্যাশিত বৃষ্টি। এরপরই আবহাওয়া খানিকটা শীতল হয়। এতে স্বস্তি পান শহরবাসী। সন্ধা ৭টায় এ রিপোর্ট লেখার সময় বৃষ্টি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: